আলমডাঙ্গায় পুলিশের অভিযানে চার মাদকসেবী আটক
- আপলোড তারিখঃ
২৮-০৩-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে চার মাদকসেবীকে আটক করেছে। সোমবার রাতে তাদের আটক করে গতকাল সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা পাঁচকমলাপুর ফাড়ির এসআই আফজাল জুগিরহুদা গ্রামের হাসিবুলের ছেলে মানিক (৩২), রামচন্দ্রপুর গ্রামের মৃত তোফাজ্জেলের ছেলে আসমান আলী (৫৪), এ ছাড়াও এএসআই আসাদ আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রাম থেকে মিন্টু আলীর ছেলে শুভ (১৮) ও নিজাম উদ্দিনের ছেলে সবুর (১৯) কে মাদক সেবনের অপরাধে ৩৪ ধারায় আটক করেছে। তাদের গতকাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স