দামুড়হুদার কামারপাড়ায় নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার
- আপলোড তারিখঃ
২৮-০৩-২০১৮
ইং
দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়ায় মাথাভাঙ্গা নদী থেকে দুই সন্তানের জননী সাবানা বেগমের অপমৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে মাথাভাঙ্গা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। সাবানা গ্রামের নুইমুদ্দিনের মেয়ে। তিনি মানষিক প্রতিবন্ধী ছিলেন বলে জানাগেছে। যে কারণে স্বামী কিতাব আলী দীর্ঘদিন আগে দুই সন্তানকে রেখে স্ত্রী সাবানাকে তালাক দেয়। এলাকা ও পরিবার সুত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের মখোলাপাড়ার মৃত নুইমুদ্দিনের মেয়ে সাবানা বেগম (৩৮) এর সাথে একই গ্রামের কিতাব আলীর বিয়ে হয়। সে বিয়ের পর দুই সন্তান জন্ম দেয়। প্রায় ২০/২২ বছর আগে মানুষিক রোগে আক্রান্ত হলে স্বামী কিতাব আলী স্ত্রী দুই সন্তানের জননী সাবানাকে তালাক দেয়। তালাকের পর থেকে পিতার বাড়িতে বসবাস করছিলো। গতকাল সোমবার বিকালের দিকে একই এলাকায় বোন আমিরুন বেগমের বাড়িতে বেড়াতে যায়। সেখানে রাত্রী যাপন শেষে সকালের দিকে ঘুম থেকে উঠে বাড়িতে চলে আসে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কামারপাড়া গ্রামের গালার মাঠ নাকস্থানে মাথাভাঙ্গা নদীর কিনারে তার মৃতদেহ ভাসতে দেখে গ্রামের লোকজন। পরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। বেদনা বিধুর পরিবেশে ওই দিন বাদ আছর লাশের নামাজের জানাযা শেষে গ্রামের কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স