ভারতীয় লেহেঙ্গাসহ ফেন্সিডিল আটক
- আপলোড তারিখঃ
২৭-০৩-২০১৮
ইং
চুয়াডাঙ্গা ৬ বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অভিযানে ১২ পিস ভারতীয় লেহেঙ্গাসহ ৫০ বোতল আটক করা হয়েছে। গত ২৫ মার্চ বিকাল আনুমানিক ৫ টার দিকে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোষ্ট হতে ১২ টি ভারতীয় লেহেঙ্গা আটক করতে সক্ষম হয়। অন্যদিকে, গতকাল ২৬ মার্চ রাত আনুমানিক ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার সদর থানার বুড়িপোতা গ্রামের মাঠ থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ১২টি লেহেঙ্গা এবং ৫০ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা। আটককৃত মালামাল কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে বলে ৬ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।
কমেন্ট বক্স