ভারতীয় লেহেঙ্গাসহ ফেন্সিডিল আটক

আপলোড তারিখঃ 2018-03-27 ইং
ভারতীয় লেহেঙ্গাসহ ফেন্সিডিল আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ৬ বিজিবির চোরাচালান বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অভিযানে ১২ পিস ভারতীয় লেহেঙ্গাসহ ৫০ বোতল আটক করা হয়েছে। গত ২৫ মার্চ বিকাল আনুমানিক ৫ টার দিকে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোষ্ট হতে ১২ টি ভারতীয় লেহেঙ্গা আটক করতে সক্ষম হয়। অন্যদিকে, গতকাল ২৬ মার্চ রাত আনুমানিক ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার সদর থানার বুড়িপোতা গ্রামের মাঠ থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ১২টি লেহেঙ্গা এবং ৫০ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা। আটককৃত মালামাল কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে বলে ৬ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)