চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় ফেনসিডিলসহ যুবক আটক
- আপলোড তারিখঃ
২৫-০৩-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া ফার্মপাড়া থেকে ১২ বোতল ফেনসিডিলসহ নাজমুল (৩০) নামের এক যুবককে আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত নাজমুল আকন্দবাড়ীয়া স্কুলপাড়ার হান্নানের ছেলে। জানা যায়, চুয়াডাঙ্গা জেলায় মাদক নির্মূলের অংশ হিসেবে গতকাল শনিবার বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খালিদ সঙ্গীয় ফোর্স নিয়ে আকন্দবাড়ীয়ায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ওই গ্রামের ফার্মপাড়ার হযরতের বাঁশ বাগানের সামনে রাস্তার উপর থেকে নাজমুলকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করে। এবিষয়ে এসআই খালিদ হাসান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজমুলের বিরুদ্ধে মামলা দায়ের করে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে।
কমেন্ট বক্স