বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পূজার আইটেম ও বাইসাইকেল আটক

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০১৮ ইং
পূজার আইটেম ও বাইসাইকেল আটক
চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অভিযানে বিভিন্ন প্রকার পূজার আইটেমসহ বাই সাইকেল আটক হয়েছে। গত ২২ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানা শহরের পাকা রাস্তা হতে ৪৮,৭৫২ টি ভারতীয় বিভিন্ন প্রকার পূজার আইটেম আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,৪৫,০৪০/-(তেতত্রিশ লক্ষ পয়তাল্লিশ হাজার চল্লিশ) টাকা মাত্র। অন্যদিকে, ২৩ মার্চ আনুমানিক রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার বারাদি গ্রামের মাঠ থেকে ১টি ভারতীয় বাই সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,০০০/-(চার হাজার) টাকা মাত্র। আটককৃত মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ