চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
ডেস্ক রিপোর্ট: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আনন্দ র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশব্যাপি এ সাফল্য উদযাপন করা হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে সেমিনার ও ইসলামিক ফাউন্ডেশনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং টেকসই উন্নয়নে অভীষ্ঠ লক্ষ্য অর্জনে (এসডিজি) আলেম ওলামাগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা কার্যালয় হলরুমে এ আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘এলডিসি থেকে উত্তরণের জন্য আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুঁকি সূচক (ইভিআই) এই তিন শর্ত পূরণ করতে হয়; যা বাংলাদেশের ক্ষেত্রে পূরণ হয়েছে। মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ২৫ ডলারের নিচে থাকলে সে দেশ এলডিসিভুক্ত হয়। এই আয় ১২৩০ ডলার অতিক্রম করলে ধাপ উন্নয়নের যোগ্যতা অর্জন হয়। বাংলাদেশের এখন ১ হাজার ২৭৪ ডলার। মানব সম্পদ সূচকে বাংলাদেশের পয়েন্ট এখন ৭২। এক্ষেত্রে ৬২ পর্যন্ত দেশগুলো এলডিসিভুক্ত, ৬৪ ছাড়ালে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জিত হয়। অর্থনৈতিক ঝুঁকির ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ দশমিক ২।

এই পয়েন্ট ৩৬ এর বেশি হলে এলডিসিভুক্ত হয়, ৩২ এ আনার পর উন্নয়নশীল দেশে যোগ্যতা অর্জন হয়। সবদিক দিয়েই আমরা আজ যোগ্যতা সম্পন্ন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. মুহা. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। এ ছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম ওলামারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সাউথইস্ট ব্যাংক লিমিটেড, চুয়াডাঙ্গা শাখার ২০-২৫ মার্চ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা ভি.জে স্কুল সংলগ্ন ব্রাদার্স টাওয়ারের দ্বিতীয় তলায় ব্যাংকটির শাখা কার্যালয়ে ফিতা কেটে এ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। সাউথইস্ট ব্যাংকের সহ-ভাইস চেয়ারম্যান ও ব্রাঞ্চ প্রধান কে.এম লুৎফর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ইয়াকুব হোসেন মালিক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শাহরিন হক মালিক, জেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজী মো. আসাদুল হোসেন জোয়ার্দ্দার (লেমন), সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার (ইবু), সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খোকন, জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজী মো. শাহাবুদ্দিন মল্লিক, সাধারণ সম্পাদক হাজী মো. মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক হাজী মাহবুব আলম রিংকু, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ কুমার সাহা, নিউ মার্কেট ব্যবসায়ী নেতা সুমন পারভেজ খান। সেবা সপ্তাহের আয়োজন প্রসঙ্গে ব্যাংক কর্মকর্তা কে. এম লুৎফর রহমান বলেণ, ‘২০-২৫ মার্চ সেবা সপ্তাহের মাধ্যমে বর্তমান সরকারের অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরা হবে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে যোগ্যতা অর্জনের স্বীকৃতি কেন অর্জিত হয়েছে এবং এতে দেশের কী লাভ হবে, এসব বিষয়ে জনগণকে স্পষ্ট ধারণা দেওয়া হবে। তাই সপ্তাহ জুড়ে থাকছে আমাদের বর্ণিল আয়োজন।’
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর ও উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যেগে পৃথক-পৃথকভাবে স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস হতে বাংলাদেশ উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, এম.এস জোহা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমর ফারুক। সমাজ সেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, আনোয়ারুল ইসলাম সাগর, আনিসুজ্জামান, আতিয়ার রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, পরিদর্শক দেলোয়ার হোসেন, সহকারী কিসমত আলী, মিজানুর রহমান, হাফেজ মোঃ হযরত আলী, হাফেজ মোঃ ওমর ফারুক, আক্তারুজ্জামান, মাও. মোঃ আবুল বাশার প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে দর্শনা সরকারি কলেজের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় দর্শনা সরকারি কলেজ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে দর্শনা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়। পরে কলেজের হলরুমে এক আলোচনা সভা ও ডিজিটাল পর্দার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান। বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন সহকারী অধ্যাপক সহকারী অধ্যাপক কাউসার আলম, শিক্ষক পরিষদের সেক্রেটারি আশরাফুল আলম, সহকারী অধ্যাপক আনিসুর রহমান, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ। এসময় বক্তারা বলেন, এক সময় অনেকেই বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করতেন। কিন্তু আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন কাজ করার মত সৎ ইচ্ছা এবং আল্লাহ তায়ালার রহমত থাকলে অনেক কিছুই সম্ভব। আজ বাংলাদেশ বিশ্বের দরবারে আর তলা বিহীন ঝুড়ি নামে পরিচিত নয়, উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিত। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রভাষক সিরাজুল ইসলাম, তরিকুল ইসলাম, আ. রতন, ওবায়দুর রহমান, আবুল বাশার, সুজাউদ্দৌলা, জাকিয়া বিলকিস, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত আলম, সাংগঠনিক সম্পাদক অপু সরকার, আল-আমিন, দপ্তর সম্পাদক রায়হান হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আজিজুর রহমান, জাহাঙ্গীর আলম, রুমানা পারভীন।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছে, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ হতে নিম্ন-মধ্যম আয়ের দেশ উত্তরণে সারাদেশব্যপী প্রচারাভিযান ও সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, তেঁতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ে পক্ষ থেকে র্যালী বের করা হয়। এদিকে, চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ, তেঁতুল শেখ কলেজে বর্ণাঢ্য আয়োজনে এইচএসসি ২০১৮ সালের পরীক্ষার্থীদের বিদায় ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তেঁতুল শেখ কলেজ থেকে এ মোট১৪৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করছে। সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজী আব্দুললাহ শেখের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান ও ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবু তাহের বিশ্বাস, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আব্দুল মোতালেব, আওয়ামী লীগ নেতা আশাদুল হক (আশা), কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হাজী বাবলুর রহমান, হাজী জয়নাল উদ্দীন, মহুর উদ্দীন, মশিউর রহমান, কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়াসহ কলেজের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, বাংলাদেশ স্বল্পোউন্নত দেশ থেকে (এলডিসি) স্ট্যাটাস হতে উত্তোরনের যোগ্যতা অর্জন করায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার সময় কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। কলেজের সিনিয়র লেকচারার গিয়াস উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক আব্দুর রহমান, বিল্লাল, বিল্লাল-২, ফাতেমা, মকসেদুল, কলেজের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলামসহ কলেজের শিক্ষার্থীরা।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছে, স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে আমঝুপিতে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতবিার সকাল ১০টার সময় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সরকারী বালক ও বালকা প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনরে বিভিন্ন দপ্তরের উন্নয়নের তথ্য ব্যানার ফেস্টুন নিয়ে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন চুনু। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ারা পারভিন, সহকারী শিক্ষক আলহাজ্জ্ব, রোকন, সেলিনা, আফিফা, সামিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এই খুশিকে স্মরণীয় করে রাখতে ঝিনাইদহে প্রশাসনের উদ্যোগে র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে আলোচনা সভা ও বর্ণাঢ্যসব কর্মসূচির আয়োজন চলে দিনব্যাপী। এ উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার সকালে পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে র্যালী বের করে। র্যালিতে জনপ্রতিনিধি ছাড়াও শতশত মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশ নিয়ে শোভা বর্ষন করেন। র্যালি শেষে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে এক আলোচনা সভা জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মো. আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন ও রেভিনিউ ডেপুটি কালেক্টর দিলারা রহমান বক্তব্য রাখেন। বক্তগন উন্নয়নশীল দেশের স্বীকৃতি বজায় রাখতে দেশপ্রেম নিয়ে সচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান।