বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সকলে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন; সমাজ বদলে যাবে

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৮ ইং
সকলে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন; সমাজ বদলে যাবে
চুয়াডাঙ্গা নেহালপুরে উপকরণ বিতরণ ও মিড ডে মিল প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন, ‘জনগণের দোর গোড়ায় সেবা পৌছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আপনারাও সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন; দেখুন সমাজটা বদলে যাবে। যে যার জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করলে অচিরেই পরিবর্তন সম্ভব। এলজিএসপি-৩ (পিবিজি)’র অর্থায়নে বিভিন্ন উপকরণ বিতরণ, রঙিন স্কুল উদ্বোধন ও মিড ডে মিল প্রদান সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ী ও চোরকারবারিদের তালিকা করা হচ্ছে। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে দুর্ণীতিগ্রস্ত ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের ব্যাপারেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের একটা তালিকা করে তা সাইন বোর্ড আকারে অফিস-আদালত, স্কুল-কলেজ, ইউনিয়ন পরিষদ কার্যালয়, এমনকি রাস্তাÑঘাটেও টাঙিয়ে দেয়া হবে। দিন পাল্টেছে; মানুষ এখন সব বোঝে। মাদক ও দুর্ণীতি থেকে বিরত থাকুন, এ অবক্ষয় মোকাবিলায় ঐক্যবদ্ধ হোন। বেগমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুজ্জামান, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান। আলোচনা সভা শেষে বেগমপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮৪ সেট স্কুল বেঞ্চ, ৪টি বেবি স্লাইডার রাইড, ৩১টি উন্নতমানের চেয়ারসহ ৫জন হতদরিদ্র নারীকে সেলাইমেশিন, ২জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৩ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদসহ উপস্থিত অতিথিবৃন্দ বেগমপুর ইউনিয়নের ৪৮নং নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে রঙিন স্কুল/বিদ্যালয় ঘোষণা করেন এবং এর কার্যক্রম উদ্বোধন করেন। দুপুরে এ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর মাঝে মিড ডে মিল বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ