বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেন্সিডিলসহ মাদক সম্রাট পংখি আটক

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৮ ইং
জীবননগরে ফেন্সিডিলসহ মাদক সম্রাট পংখি আটক
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ মাদক সম্রাট পংখি আটক হয়েছে। গত বুধবার রাতে তাকে আটক করা হয়। জানা যায়, জীননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে বুধবার রাতে এএসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মাদক স¤্রাট জীবননগর থানার একাধীন মাদক মামলার আসামী পংখিকে (৩৫) ১২ বোতল ফেনসিডিলসহ আটক করে। সম্প্রতি গত এক সপ্তাহ আগে ও জীবননগর থানা পুলিশের কিছু সদস্য তাকে তার নিজ গ্রাম মেদিনীপুর নসুর বাড়ির সামনে কালভাটের উপর বসা অবস্থায় ফেনসিডিলসহ আটক করে এবং তাকে থানায় নেওয়ার চেষ্টাকালে সে পুলিশ সদস্যদের সাথে ধস্তাধস্তি করে। এক পর্যায় পুলিশের কৌশলের কাছে হেরে যায় এবং পুলিশ সদস্যরা তাকে থানায় নেওয়ার আগেই ৪০হাজার টাকার বিনিময়ে রফা করে একটি সাধারণ মামলা দিয়ে কোটে চালান করে। জেলে যাওয়ার এক দিন পরেই জামিন নিয়ে বাড়ি ফিরে আবারও ফেনসিডিল, ইয়াবাসহ এলাকায় মাদকরে রাম রাজত্ব গোড়ে তোলে। উল্লেখ্য মাদক স¤্রাট পংখির নামে জীবননগর থানায় ৩১জুলাই ২০১৭ সালে একটি পলাতক মামলা, ১৭ আগস্ট ২০১৭ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় সে এজেহারে অভিযুক্ত এবং ৩১জুলাই ২০১৭সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী। গতকাল বৃহস্পতিবার মাদক স¤্রাট পংখিকে কোর্টে প্রেরন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ