কুতুবপুরে এক সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা : রহস্য
- আপলোড তারিখঃ
২২-০৩-২০১৮
ইং
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরে এক সন্তানের জননী বিষ পানে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার তিনি আত্মহত্যা করেন। জানা গেছে, প্রায় সাত বছর আগে কুতুবপুর ইউনিয়নে ভুলটিয়া গ্রামের হতদরিদ্র সিরাজুল ইসলামের মেয়ে রাজুয়া খাতুনের সাথে বিয়ে হয় কুতুবপুর গ্রামের তারাচাঁন আলীর ছেলে আক্তার হোসেনের সাথে। সংসার জীবনে রাজুয়া খাতুনের ৫ বছরের একটি কন্যা সন্তান আছে। গতকাল বুধবার পরিবারের সকলের অজান্তে নিজ বাড়িতে ঘরের দরজা বন্ধ করে বিষ পান করে। পরিবারের লোকজন টের পাওয়ায় রাজুয়াকে উদ্ধার করে বদরগঞ্জ বাজারে এক ডাক্তারের কাছে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে রাজুয়া খাতুনের লাশ কুতুবপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। এবিষয়ে রাজুয়া খাতুনের পিতার পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, রাজুয়াকে হত্যা করে গলায় বিষ ঢেলে দেয়। রাজুয়ার স্বামী আক্তার হোসেন পরকিয়া প্রেমে আসক্ত। একটি মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলত। নিষেধ করায় আক্তার হোসেন স্ত্রী রাজুয়াকে প্রায়ই মারধর করত। গতকাল আবারও রাজুয়া খাতুন তার স্বামীকে নিষেধ করাতে নির্যাতন করে মেরে জোর করে বিষ গলায় ঢেলে হত্যা করে।
এদিকে আক্তারের পরিবারের লোকজন বলেন, রাজুয়া খাতুনের অন্য এক ছেলের সাথে সম্পর্ক ছিলো। সেই কথা তার স্বামী আক্তার হোসেন নিষেধ করাতে অভিমান করে বিষ পান করেছে। পরে সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ মাহাবুবুর রহমান ঘটনাস্থলে থেকে মৃত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান। এই বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স