বাংলাদেশ ‘নিম্ন-আয়ের’ দেশ হতে ‘নিম্নমধ্য আয়ের’ দেশে উত্তোরণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ‘নিম্ন-আয়ের’ দেশ হতে ‘নিম্নমধ্য আয়ের’ দেশে উত্তোরণের গৌরব অর্জন করায় প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা আয়োজনে আনন্দ উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (চাঁনমারী) থেকে আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে এ উৎসবের সূচনা করা হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার সৌন্দর্য্য ফুটিয়ে তোলে দর্শনা আকন্দবাড়িয়ার বাউল পরিষদের লাঠিয়াল দল ও পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাদক দল। পরে শিল্পকলার মুক্ত মঞ্চে আলোচনা সভা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশকে এখন আর কারো করুণা নিয়ে চলতে হয় না। একসময় যে দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো; সেখান থেকে উত্তোরণ হয়েছে অনেক আগেই। সম্প্রতি বিশ্ব ব্যাংকের তালিকায় আমাদের দেশ নিম্ন আয়ের দেশ থেকে এখন নিম্নমধ্য আয়ের দেশে উত্তোরণের গৌরব অর্জন করেছে। এখন উন্নত বিশ্বে উন্নত দেশ হিসেবে মাথা উচু করে দাড়াতে, আমাদের স্বপ্ন বাস্তবায়নে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করতে হবে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সম্মিলিত ভাবে কাজ করবো এই হোক আমাদের অঙ্গিকার।’
সহকারী কমিশনার পাপিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, র্যাব-৬’র (ঝিনাইদহ) সিনিয়র এএসপি খোদাদাদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (পিপি) এড. মুহা. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান।
বক্তারা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরো উন্নতকল্পে সকলের করণীয় বিষয় সমূহ নিয়ে আলোচনা করেন।
এদিকে ২০ মার্চ, মঙ্গলবার শুরু হওয়া সপ্তাহব্যাপী আনন্দ উৎসবের ১ম দিনে দর্শনা বাউল পরিষদের পরিচালক ধীরু বাউলের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী লাঠিখেলাসহ বিকেল ৪টায় টাউন মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ ছাড়াও আনন্দ উৎসবের মধ্যে রয়েছে সেমিনার, প্রিতি ক্রিকেট ম্যাচ, কাবাডি খেলা, শিশুদের অংশগ্রহণে ছবি আঁকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলমডাঙ্গা অফিস জানিয়েছে, জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালি আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান। উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শাইলা শারমিন, প.প. কর্মকর্তা আব্দুল সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, মৎস কর্মকর্তা তৌহিদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, ডা. আব্দুল আল হেল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম হাসিবুল হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটোম, ডিগ্রী কলেজের প্রভাষক সাব্বির আহম্মেদ, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মানোয়ার হোসেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. হারুন-অর-রশিদ, ওমর ফারুক, মাও. লুৎফর রহমান প্রমুখ।

জীবননগর অফিস জানিয়েছে, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নতি লাভ করেছে এ উপলক্ষে জীবননগরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নতি হওয়ার উপজেলা চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে উপজেলার বটতলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির একটি পথ দেখিয়েছেন। তার হাত ধরেই এরই মধ্যে স্বল্পোন্নত থেকে দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, সমবায় অফিসার মতেহার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল ও উপজেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষাথীরাসহ এলাকার সুধীবৃন্দরা।
মেহেরপুর অফিস জানিয়েছে, স্বল্পোান্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেখ ফরিদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম শফিউল আযমসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মুজিবনগর অফিস জানিয়েছে,‘বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ’ উদযাপন উপলক্ষে মুজিবনগরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে মুজিবনগর উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে এ উপলক্ষে মুজিবনগর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান (চ:দা:) এর নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোফাক্খারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেনসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

গাংনী অফিস জানিয়েছে, স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে গাংনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবাল সকাল ৯টার দিকে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্বে দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। র্যালীতে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আইনজীবি সমিতির সভাপতি একেএম শফিকুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী ও গাংনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামসহ সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন।