সরকারী অর্থ এভাবে ব্যয় করলে শিক্ষার্থীদের মানুষিকতার উন্নয়ন ঘটবে
- আপলোড তারিখঃ
২১-০৩-২০১৮
ইং
মেহেরপুরের বুড়িপোতা ইউপিরআয়োজনে শিক্ষার্থী উৎসব অনুষ্ঠানে জেলা প্রশাসক পরিমল সিংহ
মেহেরপুর অফিস: মেহেরপুরে ব্যতিক্রমী শিক্ষার্থী উৎসব অনুষ্ঠানের আয়োজন করে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ। উপস্থিত সকল শিক্ষার্থীই কিছু না কিছু পুরস্কার পেয়েছেন। আর পুরস্কার উচিয়েই ভালো মানুষ হওয়ার প্রত্যায় ব্যক্ত করেছেন কয়েকশ শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদে দিনব্যাপি চলে শিক্ষার্থী উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সদর উপজেলার বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। ইউপি সচিব সানোয়ার হোসেন সানুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এছাড়াও ইউপি সদস্য, ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ শিক্ষার্থী উৎসবে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে পুরস্কার বিতরন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদকে অনুসরণ করা উচিত জেলার সকল ইউনিয়ন পরিষদকে। তাদের এখানে দাওয়াত দেওয়া উচিত ছিলো। এখানে অনেক কিছু শেখার আছে। দেশের প্রতিটি চেয়ারম্যান সরকারী অর্থ এভাবে ব্যয় করলে দেশের শিক্ষার্থীদের মানুষিকতার উন্নয়ন ঘটবে। তারা ভালো মানুষ হওয়ার শুধু প্রত্যায় ব্যক্ত করবে না তারা ভালো মানুষ হবে। আমাদের দেশে কুশিক্ষায় শিক্ষিত লোক দরকার নেই। আমাদের দেশে দরকার ভালো মানুষিকতার মানুষ। যা দিয়ে আমরা দেশ তথা সমাজের উন্নয়ন করতে পারব। তিনি আরো বলেন, বাংলাদেশে এই প্রথম একটি ইউনিয়ন মডেল ইউনিয়নের দাবিদার। অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ ঝুকিতে থাকা ১২টি পরিবারের শিক্ষার্থীদের যাতায়াত ভাড়া বাচানোর জন্য ১২টি বাইসাইকেল প্রদান, ১৬টি প্রাকপ্রাথমিক শ্রেনি কক্ষ উন্নয়ন, ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবারহ, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও ল্যাপটপ প্রদান, এ ছাড়া ২০১৭ সালে জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের মাঝে সনদ ও পুরস্কার বিতরন, ২০১৭ সালে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনি কক্ষ হিসেবে ১ম ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন, ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন, ২৩ শিক্ষা প্রতিষ্ঠানে ঔষধ সরবারহ, ২৩টি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন ক্লাবে খেলার সামগ্রী বিতরন, ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান সরবারহ। শুধু শিক্ষার্থী নয় ১৫জন অবহেলিত নারী পেয়েছেন ১৫টি সেলাই মেশিন, ২শ অসচ্ছল পরিবার পেয়েছেন রিংস্লাব, ১০ দাস সম্প্রয়দায়ের মায়েরা পেয়েছেন কুটির শিল্পের বিভিন্ন জিনিসপত্র, ৫টি কমিউনিটি ক্লিনিকে ঔষধ সরবারহ ও ৫টি কমিউনিটি ক্লিনিকে ফ্যান সরবারহ, দ্রুত আর্সেনিক পানি পরীক্ষার জন্য হ্যাটিক বক্স সরবারহ ও ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের লক্ষ্যে উপকরণ সরবারহ।
কমেন্ট বক্স