বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি : পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর নিহত

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০১৮ ইং
মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি : পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর নিহত
সমীকরণ ডেস্ক: মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় একটি বাসায় অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েছে ডিবি পুলিশের একটি দল। এতে জাহাঙ্গীর নামের এক পুলিশ পরিদর্শক মাথায় গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই অভিযান চলাকালে গোলাগুলির এ ঘটনা ঘটে। হামলার মুখে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। ঘটনার খবর পেয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখান থেকে কমিশনার স্কয়ার হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের জানান, আহত পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর রাত ২টার দিকে মারা গেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র জানিয়েছে, মাসখানেক আগে মিরপুর পীরেরবাগ এলাকা থেকে দুই সার্জেন্টের সরকারি অস্ত্র খোয়া যায়। সেই অস্ত্র উদ্ধার করতেই এ অভিযান চালানো হচ্ছিল। গোলাগুলির খবর পেয়ে সোয়াট সদস্যরাও সেখানে যান। পীরেরবাগে উপস্থিত সাংবাদিকদের আছাদুজ্জামান মিয়া বলেন, ‘অভিযান চলছে। ওই বাসাসহ আশপাশের বাসাগুলোয় তল্লাশি চালানো হচ্ছে। অভিযান শেষ হলে আমরা বলতে পারব, সন্ত্রাসাীরা কারা ছিল।’ তিনি জানান, তারা ধারণা করছেন, সন্ত্রাসীরা গোলাগুলির মধ্যেই বাসার পেছনের কোন একটা জায়গা দিয়ে পালিয়ে যায়। কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার প্রলয় কুমার জোয়ার্দার জানান, তিন তলা ভবনটির তৃতীয় তলায় সন্ত্রাসীরা অবস্থান করছিল। ডিবি পুলিশের দলটি তৃতীয় তলায় উঠার মুখে সন্ত্রাসীরা টের পেয়ে তাদের ওপর গুলি ছুড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ