ঢাকায় মঞ্চনাটক ‘নৈশভোজ’র উদ্বোধনে হুইপ ছেলুন এমপি
- আপলোড তারিখঃ
২০-০৩-২০১৮
ইং
নাটক প্রতিটা মানুষের মনে দাগ কাটে
নিজস্ব প্রতিবেদক: ভিশন থিয়েটারের প্রযোজনা-১০’র আয়োজনে মঞ্চ নাটক `নৈশভোজ`র উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ নাটকের উদ্বোধন করা হয়। ভিশন থিয়েটার সভাপতি হারুনূর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) জহুরুল হক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান।
প্রধান অতিথি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন তার বক্তব্যে বলেন, নাটক মানুষকে হাসায়, মানুষকে কাঁদায়, মানুষকে ব্যাথায় ব্যাথিত করে। নাটক প্রতিটা মানুষের মনে দাগ কাটে। কিন্তু নাটক ক্রমেই হারিয়ে যাচ্ছে। পরাজিত শক্তি যারা ৭১’র যুদ্ধের সময়ে মা-বোনদের সম্মানহানী করেছিলো, দেশে রক্তের বন্য বইয়ে ছিলো তারা আজই এই দেশে পদাচারণা করছে। তাদের সেসব বিষয় তুলে ধরে নাটকের মাধ্যমে গ্রাম-বাংলা ও শহরের সাধারণ মানুষের মাঝে প্রদর্শনের জন্য ভিশন থিয়েটারকে আহ্বান জানান।
প্রধান অতিথি নৈশভোজ নাটকটি সম্পূর্ণ উপভোগ করেন এবং নাটকের পর্যালোচনা করে বলেন, এই নাটকের কাহিনীর মধ্যে আমাদের সমাজে ঘটে যাওয়া বাস্তব চিত্র ফুটে উঠেছে। সেইসাথে তিনি ভিশন থিয়েটারকে চুয়াডাঙ্গা’তে এসে নাটক মঞ্চস্থ করার অনুরোধ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভিশন থিয়েটারের সাধারন সম্পাদক শেখ ফিরোজ আহামেদ বাবু।
কমেন্ট বক্স