আলমডাঙ্গায় ওয়ারেন্টভূক্তসহ দুই আসামী আটক
- আপলোড তারিখঃ
২০-০৩-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী বেলগাছি গ্রামের আব্দুল মালেক ও ওয়ারেন্টভুক্ত আসামী ভোগাইলবগাদি গ্রামের মহাবুল ইসলামকে আটক করেছে। গতকাল সোমবার তাদের আটক করে পুলিশ। গতকালই আটককৃত দু’জনকে আদালতে সোপর্দ করা হলে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের ওমর আলীর মালিতার ছেলে আব্দুল মালেকের বিরুদ্ধে একই গ্রামের মৃত জহির উদ্দিন মালিতার ছেলে মনিরুজ্জামান জমি জায়গা সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করে। এ মামলার আসামী হিসেবে থানার এসআই আসাদ দুপুরের দিকে বেলগাছি গ্রাম থেকে আব্দুল মালেক (৩৫) কে আটক করে। আটকের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও থানা পুলিশ অভিযান চালিয়ে ভোগাইল বগাদি গ্রাম থেকে মৃত আব্দুর রহমানের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী মহাবুল ইসলামকে আটক করে। তাকেও জেলহাজতে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স