বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই করিমনের মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় দুই করিমনের মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাটের সামনে দুই করিমনের মুখোমুখি সংঘর্ষে দু’চালক গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কেষ্টপুর গ্রামের সোবহান মন্ডলের ছেলে উকিল (৫০) ও একই এলাকার বেল্টু আলীর ছেলে ওয়াসিম আলী (৩৫)। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আলমডাঙ্গা রোডের মুন্সিগঞ্জ পশুহাটের নিকট দুই করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করিমনের দু’চালক গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক বলেন, আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসক দিয়েছি। তবে তাদের অবস্থা অনেকটা উন্নতির দিকে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ