নিজে আহত তারপরও বাঁচালেন আহত অন্য যাত্রীদের
- আপলোড তারিখঃ
১৮-০৩-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী ছিলেন সেনা সদস্য ল্যান্স কর্পোরাল শাহিদুর রহমান। তিনি গাড়ি দুর্ঘটনার সময়কার অভিজ্ঞতা বর্ননা করে বলেন ‘আমি বাসের দুই নং সিটে বসে ছিলাম। রাস্তার পাশে গাছের সাথে বাড়ি খাওয়ার সাথে সাথে বিকট শব্দ। এরপর পাশের ধান ক্ষেতে ছিটকে পড়লো বাসটি। আমি তখন গাড়ির সিলিং রড শক্ত করে ধরে ছিলাম। আমার কোন সময় জ্ঞান শুন্য হয়নি। শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাকে প্রাণে বাঁচিয়েছে।’ ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গা এলাকার সেনা সদস্য ল্যান্স কর্পোরাল শাহিদুর রহমান আরো জানান, তিনি গাড়ির বাইরে বের হয়ে নিজেই উদ্ধার কাজে অংশ নেন। বাসের মধ্য থেকে টেনে বের করেন ৫/৬ জন চাপা পড়া যাত্রীকে। ল্যান্স কর্পোরাল শাহিদুর রহমান বর্তমানে যশোর সেনানিবাসে কর্মরত আছেন। ছুটিতে বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষে গতকাল শনিবার সকালে বাসযোগে ঢাকায় যাচ্ছিলেন। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন এই সেনা সদস্য। নিজের হাত ও মাথায় আঘাতপ্রাপ্ত হলেও আহত অবস্থায়ই দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করেন এই সাহসী সেনা। ল্যান্স কর্পোরাল শাহিদুর রহমান বলেন, আমার সব থেকে বেশি ভালো লাগছে যে, আমি আহতদের জনকে উদ্ধার করতে পেরেছি। আমাকে বাঁচিয়ে তাদের সহযোগিতা করার শক্তি দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে তিনি শুকরিয়া আদায় করেন। উল্লেখ্য, শনিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহি দর্শনা ডিলাক্সের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ১ জন নিহত ও আহত হয়েছেন ১৫/২০ জন।
কমেন্ট বক্স