বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশে ৫ লাখ ৩৫ হাজার রোহিঙ্গা পালিয়ে গেছে : মিয়ানমার

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০১৮ ইং
বাংলাদেশে ৫ লাখ ৩৫ হাজার রোহিঙ্গা পালিয়ে গেছে : মিয়ানমার
সমীকরণ ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্য সরকারের সচিব টিন মং সোয়ে জানিয়েছেন, গত ২৫ অগাস্টের পর থেকে প্রায় ৫ লাখ ৩৫ হাজার মুসলমান মংডু ছেড়ে পালিয়ে গেছে। মিয়ানমার সরকারের পক্ষ থেকে এই প্রথমবারের মতো এতো বিপুল সংখ্যক রোহিঙ্গা মুসলমান পালিয়ে যাওয়ার কথা স্বীকার করা হলো। বিবিসির এক খবরে বলা হয়েছে, রাখাইন রাজ্য সরকারের সচিব গতকাল শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য উল্লেখ করেন। তিনি বলেন, পাঁচ লাখেরও বেশি মুসলিম রিফিউজি বাংলাদেশে পালিয়ে গেছে। গত বছরের আগস্ট মাসের শেষ দিকে আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি)-এর আক্রমণের পর তারা পালিয়ে যায়। কিন্তু কীভাবে এই তথ্য সংগ্রহ করা হয়েছে সেটি বিস্তারিত কিছু জানানো হয়নি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ