চুয়াডাঙ্গায় চায়ের দোকানে আগুণ : অল্পের জন্য রক্ষা
- আপলোড তারিখঃ
১৭-০৩-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের একটি বন্ধ চায়ের দোকান আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। কোন দুর্ঘটনা ঘটার আগেই ফায়ার সার্ভিস কর্মী পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, গতকাল সন্ধ্যার পর হাসপাতাল রোডের সোহরাব মিয়ার নিচতলার চা’দোকানের মালিক বিল্লাল হোসেন মনের ভুলে গ্যাস না বন্ধ করে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। এতে চুলাই থাকা দুধ পুড়ে দোকানের ভিতরে ধোয়া রের হতে থাকে। আশেপাশে লোকজন বিষয়েটি দেখে চুয়াডাঙ্গা ফায়ার স্টেশনের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দোকানের তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে অল্পের জন্য ওই দোকানসহ আশেপাশের দোকান দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। এ সময় দোকান মালিকের কোন খোজ পাওয়া যায়নি। স্থানীয়রা আরো বলেন, মনের ভুলে চা’দোকানি গ্যাস না বন্ধ করে বাড়ি চলে যায়। আমরা দেখি দোকানের ভিতর থেলে ধোয়া বের হচ্ছে। তখনই ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে অল্পের জন্য গ্যাস সিলিন্ডার বাস্ট হয়নি। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল শুক্রবার হওয়ায় আশেপাশের দোকান বন্ধ ছিল। তবে বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছে।
কমেন্ট বক্স