বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদকব্যবসায়ীসহ চারজন আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০১৮ ইং
মাদকব্যবসায়ীসহ চারজন আটক
আলমডাঙ্গায় থানা পুলিশের অভিযানে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে দুইজন মামলার আসামী, এক মাদক ব্যবসায়ী ও এক ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে। আকটৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার স্টেশনপাড়ার রাজ কুমারের ছেলে শঙ্কর দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। ``সম্প্রতি আলমডাঙ্গা থানায় মাদক ব্যবসা করবে না বলে অঙ্গিকার করে যায়। কিন্ত চোরা শোনেনা ধর্মের কাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে এসআই গিয়াস স্টেশন এলাকায় ইয়াবা বিক্রিকালে শঙ্করকে ১০ পিস ইয়াবাসহ আটক করে। অন্যদিকে এসআই জিয়া ডাউকি গ্রামের মামলার আসামী মামলা নং ২০/১২/১৭, রতনকে আটক করে। সে ডাউকি গ্রামের শাফায়েতের ছেলে। এছাড়াও এসআই সাইফুল কালিদাসপুর ইউনিয়নের একটি মামলার আসামী মামলা নং ৬/২/১৮ জাহিদ হাসানকে আটক করে। সে কালিদাসপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এছাড়াও আলমডাঙ্গার ফকিরপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী রাশিদুলকে থানা পুলিশ আটক করেছে। আটক আসামীদের গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ