মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০১৮
ইং
মুজিবনগর অফিস: মেহেরপুর মুজিবনগর সড়কে মুজিবনগর কমপ্লেক্সগামী একটি পিকনিকের বাসের ধাক্কায় কালু ম-ল (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মুজিবনগর উপজেলার গোপালনগর যাত্রী ছাউনী সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু ম-ল মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গৌরিনগর গ্রামের মৃত সুফল ম-লের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কৃষক কালু ম-ল কৃষিকাজ শেষে বাইসাইকেল যোগে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গোপালনগর যাত্রী ছাউনী মোড়ে মেহেরপুর-মুজিবনগর সড়ক পার হচ্ছিলেন। এসময় মুজিবনগর কমপ্লেক্সগামী পিকনিকের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয় । এতে রাস্তায় ছিটেক পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, কালুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স