মেহেরপুরে ইয়াবাসহ ব্যবসায়ী রাজিব আটক
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০১৮
ইং
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাজিব আহামেদ নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইন এ অভিযানের নেতৃত্ব দেন। আটক রাজিব আহামেদ বাসস্ট্যান্ড এলাকার সোহরাব হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন শশু হাসপাতালের কাছে অভিযান চালিয়ে তাকে আট করা হয়। তার কাছে থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় এএসআই নিজাম উদ্দিন, মাহাতাব উদ্দিন, কনস্টেবল লোকমান হোসেন, ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স