বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় তিন মাদকসেবী গ্রেফতার

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০১৮ ইং
দর্শনায় তিন মাদকসেবী গ্রেফতার
দর্শনা অফিস: দর্শনা থেকে তিন মাদকসেবিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধার দিকে দর্শনা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দর্শনা দক্ষিণ চাঁদপুরের মুক্ত, ফারুক ও মিজানুর। পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধা সোয়া ৬টার দিকে দামুড়হুদা থানা পুলিশের এএসআই সাজেদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা বাসস্ট্যান্ড এলাকায়। এসময় মাদক সেবনের অভিযোগে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আশাবুল হক মুক্ত, ফারুক হোসেন ও মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হকের ছেলে আশাবুল হক মুক্ত, সামসুল হকের ছেলে ফারুক ও কালাচাঁদ মন্ডলের ছেলে মিজানুর। এ বিষয়ে দামুড়হুদা থানার ডিউটি অফিসার এসআই মাসুদ জানায়, মাদক সেবনের অপরাধে তাদেরকে ৩৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ