বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০১৮ ইং
চুয়াডাঙ্গার পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ
ডেস্ক রিপোর্ট: জীবননগরের তিন ও আলমডাঙ্গার দুই ইউপি নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ সদস্য পদের প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলার রায়পুর, হাসাদাহ ও বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়। গত সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামী ২৯ মার্চ এ তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়। গত সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই জন প্রার্থী সাইদুর রহমান ও সাজ্জাদ বিশ্বাস তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। গতকাল উপজেলা নির্বাচন অফিস প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত তাহাজ্জত হোসেন নৌকা, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ শাহ আনারস প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মতিয়ার রহমান ধানের শীষ প্রতীক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী মটর সাইকেল প্রতীক পান। এছাড়াও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। হাসাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী তাদের প্রার্থীতা বহাল রেখেছে। গতকাল প্রতীক বরাদ্দে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম নৌকা, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সোহরাব বিশ্বাস চশমা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কামাল্ উদ্দীন সিদ্দিকী ধানের শীষ ও বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক আনারস প্রতীকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১৩জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিলেও প্রত্যাহারের শেষ দিনে আওয়ামীলীগের বিদ্রোহী দুই প্রার্থী আবুল হাশেম ও সাখাওয়াত হোসেন ফরজ তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিনে আওয়ামী লীগ মনোনীত আব্দুল কাদের প্রধান নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত আবুল কাশেম মুন্সী ধানের শীষ ও জামায়াতে ইসলামী মনোনীত স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মটর সাইকেল প্রতিকে নির্বাচনী মাঠে প্রচার প্রচারনা চালাচ্ছে। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা, বিএনপি প্রার্থী মকলেসুর রহমান জোয়ার্দ্দার ধানের শীষ, জাকের পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন ঘোড়া, আবুল হোসেন মোটরসাইকেল, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান দারুস সালাম আনারস প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আইলহাঁস ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মালেক নৌকা, বিএনপি প্রার্থী আব্দুল ওয়াহাব ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম আনারস, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ উদ্দীন বিশ্বাস চশমা প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৩জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ