আন্দুলবাড়ীয়ায় স্থানীয়দের হাতে মোটরসাইকেল চোরচক্রের
- আপলোড তারিখঃ
১৩-০৩-২০১৮
ইং
দুই সদস্য আটক : গণধোলাই শেষে পুলিশে সোপর্দ : মামলা
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়ীয়া বাজার থেকে আন্তঃজেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের দু’সদস্যকে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার সকালে তাদের ধাওয়া করে আন্দুলবাড়ীয়া বাজার থেকে আটক করা হয়। পরে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃতরা হলো, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ ওরফে নেড়ার ছেলে ছানোয়ার মিয়া (৪২) ও সহোদর কার্পাসডাঙ্গা ইউপির সাবেক মেম্বার সোহরাব হোসেন সিরাজ ওরফে ছিরা মেম্বার (৫৬)। তাদের বিরুদ্ধে দামুড়হুদা ও জীবননগর থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া-উথলী মোল্লাবাড়ী সড়কের মাঝামাঝি ডুমুরিয়া মাঠে রাস্তার পাশে দেহাটি গ্রামের শিমুল হোসেন একটি কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল রেখে নিজের পেয়ারা বাগানে যান। এ সুযোগে ভদ্রবেশী দুই মোটরসাইকেল চোর তাদের কাছে থাকা যন্ত্রপাতি দিয়ে লকতালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি করার চেষ্টা করে। এ সময় শব্দ শুনে মোটরসাইকেল মালিক শিমুল দ্রুত ছুটে এসে মোটরসাইকেলের নিকট দুজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। চোর চক্র শিমুলকে দেখে মোটরসাইকেল ফেলে তাদের কাছে থাকা একটি লাল রংয়ের ১৫০ সিসি হিরো আইসার মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিমুলও মোটরসাইকেল যোগে চোর চক্রকে ধরতে চোর-চোর আর্তচিৎকার দিয়ে তাদের পিছু ধাওয়া করে। চোর চক্র অবস্থা বেগতিক দেখে আন্দুলবাড়ীয়া বাজারের প্রাণ কেন্দ্র মিশুক ষ্ট্যান্ডে এসে পৌছালে একটি মাইক্রোবাস ও মিশুকের জামে পড়ে আটকিয়ে য়ায়। এ সময় বাজারের জনতা দুই চোরকে হাতে-নাতে আটক করে। এবং উৎসুক জনতা তাদেরকে গণধোলাই দেয়। খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান এর নির্দেশে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাবুল হোসেন সহ সঙ্গীও ফোর্স তাদেরকে উদ্ধার করে জীবননগর থানায় সোপর্দ করেন। পুলিশ সুত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ ওরফে নেড়ার পুত্র এলাকার চিহ্নিত পেশাদার দূধর্ষ মোটারসাইকের চোর ছানোয়ার মিয়া (৪২) ও সহোদর কার্পাসডাঙ্গা ইউপির সাবেক মেম্বার সোহরাব হোসেন সিরাজ ওরফে ছিরা মেম্বার (৫৬) এর বিরুদ্ধে শিমুল হোসেন বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ে করেন। এছাড়াও তাদের বিরুদ্ধে দামুড়হুদা ও জীবননগর থানায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। রাজধানী ঢাকাসহ নিজ গ্রামে রয়েছে বিলাস বহুল বাড়ি-গাড়ী।
কমেন্ট বক্স