বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর সাবেক এমপি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০১৮ ইং
গাংনীর সাবেক এমপি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
গাংনী অফিস: গাংনীর সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। ১৩ সালে সরকার বিরোধী নাশকতা মামলায় মেহেরপুর জেলা যুগ্ম জজ ও দায়রা জজ তাজুল ইসলাম গতকাল সোমবার আমজাদ হোসেনের অনুউপস্থিতিতে এ আদেশ দেন। অন্যদিকে একই মামলায় আরো ১৭জন বিএনপির নেতাকর্মিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আদালত সুত্রে জানা যায়, ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনের নামে সড়কের সরকারী গাছ কাটা ও সড়কে যান চলাচলে বাধা প্রদানসহ বিভিন্ন নাশকতা মূলক কর্মকান্ড চালায় সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের হুকুমে। ১৩ সালেই এব্যাপারে গাংনী থানায় নাশকতার মামলা হয়। এদিকে, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজামান জানান, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গনমানুষের নেতা আমজাদ হোসেন উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছেন। আর তৎকালিন সময়ের যে মামলা এটা রাজনৈতিক মামলা কারণ সাবেক সংসদ আমজাদ হোসেন কখনো রাস্তায় গাছ কাটতে যাননি এবং কাউকে গাছ কাটতে বা সড়কে যান চলাচলেও বাধা দেননি। এ মামলাটি যেহেতেু রাজনৈতিক তাই উচ্চ আদালতে আমরা আপিল করব অবশ্যই আমরা ন্যায় বিচার পাব।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ