বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্কুলছাত্রী উদ্ধার : যশোরের রুবেল আটক

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০১৮ ইং
স্কুলছাত্রী উদ্ধার : যশোরের রুবেল আটক
চুয়াডাঙ্গায় অপহরণের ৮ দিন পর চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অপহরণের ৮ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রুবেল হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে চট্টগ্রাম জেলার বায়েজিদবোস্তামি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করে। আটক রুবেল হোসেন যশোর জেলার হাবিলা গ্রামের আব্দুল আলিমের ছেলে। পুলিশ জানায়, গত ৫ মার্চ বিকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড় থেকে রুবেল হোসেন চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীকে (১৫) জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর দিন স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রুবেলের মোবাইল ফোন নাম্বার ট্র্যাকিং করে তাদের অবস্থান নিশ্চিত হয়। সোমবার ভোরে পুলিশ চট্টগ্রামের বায়েজিদবোস্তামি এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে ও রুবেলকে আটক করে বিকালেই পুলিশ তাদের চুয়াডাঙ্গা সদর থানায় নেয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ