বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গানে গানে দর্শক মাতালেন লোক সঙ্গীত শিল্পী ধীরু বাউল

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০১৮ ইং
গানে গানে দর্শক মাতালেন লোক সঙ্গীত শিল্পী ধীরু বাউল
চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী বসন্ত বরণ ও লোকসংস্কৃতি উৎসবের ২য় দিনে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে ৫ দিনব্যাপী বসন্ত বরণ ও লোকসংস্কৃতি উৎসব। গতকাল রবিবার ছিল এ উৎসবের দ্বিতীয় দিন। তবে সারাদিন তেমন কোন আয়োজন না থাকলেও সন্ধ্যার পর থেকে মুখরিত হতে থাকে শিল্পকলা প্রাঙ্গন। দ্বিতীয় দিনের আয়োজনে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে বাউল ও লোকজ গান গেয়ে দর্শক মাতিয়ে তোলেন দর্শনা আকন্দবাড়িয়া বাউল পরিষদের কর্ণধর, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়মিত লোক সংগীত শিল্পী, এপার বাংলা ওপার বাংলার স্বনামধন্য বাউল শিল্পী ধীরু বাউল। তার সহ শিল্পী হিসেবে মঞ্চে গান পরিবেশন করেন কেয়া বাউল। আধ্যাত্মিক বাউল সাধক লালন সাইজির ডজন খানেক গানসহ দেশবরেণ্য বাউল ও লোক সংগীত শিল্পীদের গানে অনেকটা প্রাণজ্বল হয়ে উঠতে দেখা যায় বসন্ত বরণ ও লোকসংস্কৃতি উৎসবের আয়োজন। রাতে একই মঞ্চে গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় গাজীরগান পরিবেশন করে ওমর গাইন ও স্থানীয় শিল্পীরা। প্রত্যন্ত গ্রাম বাংলার হারাতে বসা সব পরিবেশনে সজ্জিত অনুষ্ঠানমালায় আজ থাকছে আলমডাঙ্গা উপজেলার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নছিমন যাত্রা পালা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ