গাঁজা ও সরঞ্জামসহ চার মাদকসেবী আটক
- আপলোড তারিখঃ
১২-০৩-২০১৮
ইং
চুয়াডাঙ্গার সাতগাড়ী ও আলুকদিয়ায় পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করেছে। গতকাল রোববার ভিন্ন ভিন্ন সময় চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি ও আলুকদিয়া এলাকা থেকে এদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজাসহ গাঁজা সেবনের জন্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটককৃত চার মাদকসেবীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো, চুয়াডাঙ্গা রেলপাড়ার রোকন (২৬), সাতগাড়ি এলাকার নাঈম (২৫), শান্ত (২৭) এবং ভালাইপুর গ্রামের হাসিবুল (২৯)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই আকরাম হাসেনসহ সঙ্গীয় ফোর্স গতকাল চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি মোড়সহ একই এলাকার কথিত ল্যাঙটা বাবার মেলার পাশে অভিযান চালায়। অভিযানকালে একই এলাকার রাজ্জাকের ছেলে নাঈম, মৃত বাদল শেখ এর ছেলে শান্ত ও রেলপাড়ার আলম এর ছেলে রোকনকে গাঁজা সেবনের দায়ে আটক করেন। এসময় এদের কাছ থেকে গাঁজাসহ গাঁজা সেবনের জন্য সরঞ্জাম পাওয়া যায়। অপরদিকে সদর থানার এসআই কিশোরসহ সঙ্গীয় ফোর্স আলুকদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ভালাইপুর গ্রামের মান্নানের ছেলে তাড়ি খোর হাসিবুলকে আটক করেন। পরে আটককৃত এসকল মাদক সেবনকারী আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স