বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জয়রামপুরে ট্রেন থেকে বিজিবি কর্তৃক হেরোইন আটক

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০১৮ ইং
জয়রামপুরে ট্রেন থেকে বিজিবি কর্তৃক হেরোইন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অভিযানে রাজশাহীগামী মহানন্দ ট্রেন তল্লাশী করে ৫৯০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করা হয়েছে। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার জয়রামপুর রেল ষ্টেশন থেকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দ ট্রেন তল্লাশী করে ৫৯০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১১,৮০,০০০/-(এগার লক্ষ আশি হাজার) টাকা মাত্র। আটককৃত হেরোইন পরীক্ষার জন্য পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ