বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বিদ্যুতের শট সার্কিটে দোকান পুড়ে ভস্মিভূত

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০১৮ ইং
মহেশপুরে বিদ্যুতের শট সার্কিটে দোকান পুড়ে ভস্মিভূত
দত্তনগর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দহ বাজারে বিদ্যুৎ শর্টসার্কিটে চারটি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। গতকাল আনুমানিক দুপুর দেড়টার দিকে গুড়দহ বাজারে তৈলটুপি গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। তৈলটুপি গ্রামের খেদের মন্ডলের ছেলে রেজাউল ইসলামের মুদি দোকান, গুড়দহ গ্রামের মল্লুক চাদের ছেলে মুনসুর আলীর চাউলের দোকান ও একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে হাসিবুল হকের কাঁচামালের দোকান পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়। মুদি ব্যবসায়ী রেজাউল হক জানান, গতকাল দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর জানতে পারি যে, গুড়দহ বাজারে দোকানে আগুন লেগেছে। আগুনের ভয়াবহতা দেখে তাৎক্ষণিক গুড়দহ পল্লী বিদ্যুৎ অফিস ও জীবননগরের ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পল্লী বিদ্যুতের কর্মিরা এসে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করে দেয় এবং বিদ্যুৎ কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় পার্শ্ববর্তী বাজার মসজিদের পানি সরবরাহে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে তিনটি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। পরে জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, বিদ্যুতের মেইন লাইনে কোন সমস্যা ছিল না। নিম্নমানের সুইচ বোর্ড বা চার্জারের কারণে শটসার্কিট হয়ে এই আগুন লেগেছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ