বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পেয়ারা চোর সন্দেহে যুবককে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০১৮ ইং
জীবননগরে পেয়ারা চোর সন্দেহে যুবককে কুপিয়ে জখম
জীবননগর অফিস: জীবননগরে পেয়ারা চোর সন্দেহে একজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে হরিপুর গ্রামের মাঠে জীবননগর পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত সুলতানের ছেলে তরিকুল (২৫) ধানের জমিতে পানি দিতে যায়। ওই সময় হরিপুর গ্রামের একটি পেয়ারা বাগানে দুবৃত্তরা পেয়ারা চুরি করে পালিয়ে যায়। ওই সময় ধানের জমিতে পানি দেওয়া অবস্থায় চোর সন্দেহে তরিকুলকে হরিপুর গ্রামের লোকজন মারধর করতে থাকে। এক পর্যায় তরিকুল পেয়ারা চুরি করতে নয় ধানের জমিতে পানি দিচ্ছে এমন কথা বলা সত্বেও তাকে বেধড়ক মারধর করতে থাকে। অবশেষে তরিকুলের শরীর দিয়ে রক্ত ঝরায় কয়েকজন ব্যক্তি তাকে উদ্ধার করে গ্রামের একটি চিকিৎসকের নিকট নিয়ে যান এবং তার হাতে ৮টি সেলাই দেওয়া হয়। তরিকুলের আটকের বিষয় তার পরিবারের লোকজন জানতে পেরে পৌর কাউন্সিলরকে সাথে নিয়ে হরিপুর গ্রাম থেকে উদ্ধার করে তাকে উন্নত চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন। আহত তরিকুল জানান, পেয়ারা চুরি করতে নয় আমি এবং পলাশ ধানের জমিতে পানি দিতে রাতে মাঠে গিয়েছিলাম পলাশ পেয়ারা গাছ থেকে একটি পেয়ারা খাওয়ার জন্য গাছ থেকে পেয়ারা ছিড়ে ছিলো। এদিকে পেয়ারা চোরের হাকারে পলাশ একটি পেয়ারা নিয়ে পালিয়ে যায় আর আমি ধানের জমিতে পানি দিতে থাকি এমন সময় পেয়ারা বাগানের মালিক হরিপুর গ্রামের নবীছদ্দিনের ছেলে বিদ্যুৎ হাসুয়া দিয়ে আমার হাতে কোপ মারে এবং চোর বলে চিৎকার করে এর পর গ্রামের কয়েকজন আমাকে মারধর করে। এ বিষয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে বিদ্যুতের সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, পেয়ারা চুরি করছিল এমন সময় তাকে ধরে আমরা মারধর করি। এ ব্যাপারে সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনের সাথে কথা বললে তিনি বলেন, হরিপুর গ্রামে পেয়ারা চুরির বিষয় নিয়ে যে ঘটনা ঘটেছে এটি আমি শুনেছি তবে এ বিষয়টি মিমাংশ করার জন্য চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে জীবননগর পৌরসভার ১নং ওর্য়াড কাউন্সিলর আপিল উদ্দিন জানান, হরিপুর গ্রামে মিথ্যা পেয়ারা চুরির অপবাদ দিয়ে যে ঘটনা ঘটিয়েছে আসেলই একটি দুঃখজনক ঘটনা। তরিকুল ধানের জমিতে পানি দিয়ে গিয়েছিল এ কথা বলা সত্বেও হরিপুর গ্রামের লোকজন তাকে মারধর করে রক্তাক্ত জখম করে। এমন কি তার চিকিৎসা পর্যন্ত করেনি। পরবর্তীতে আমরা এ সংবাদ শুনে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করি। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, হরিপুর গ্রামে পেয়ারা চুরিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এতে একজনকে চোর সন্দেহে মারধর করেছে সে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে এবং আহতর পরিবারের পক্ষ থেকে আওয়াল নামের একজন বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে বিষয়টি আমরা তদন্ত করছি তদন্তের পর ব্যবস্থা গ্রহন করা হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ