বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০১৮ ইং
জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ
চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ডেস্ক রিপোর্ট: ‘জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র‌্যালিতে জেলা প্রসাশন, রেড ক্রিসেন্ট এবং ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীরা অংশ নেয়। র‌্যালি শেষে ভি.জে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে একটি মহড়া প্রদর্শন করে। `` আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিওেক বের হওয়া র‌্যালিটি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সমাজ সেবা অফিসার আবু তালেব, ফায়ার স্টেশন অফিসার মোখলেছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, অফিস সহকারী আব্দুল লতিফ, মনিরুজ্জামান, আহসান উল্লাহ। অনুষ্ঠানে শেষে ফায়ার স্টেশনের একটি দল আল ইকরা ক্যাডেট একাডেমিতে গিয়ে শিক্ষার্থীদের আগুন নির্বাপক বিষয়ে মহড়া ও প্রশিক্ষণ প্রদান করেন। মেহেরপুর অফিস জানিয়েছে, `জানবে বিশ^ জানবে দেশ দুর্যোগ মোকাবিলায় প্রস্তত বাংলাদেশ` এই প্রতিপাদ্যে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ-এর নেতৃত্বে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত্রাণ ও পূণ:বাসন কর্মকর্তা ওয়ালি উদ্দিন, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা হাসান সিদ্দিক প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রকংন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। `` মুজিবনগর অফিস জানিয়েছে, ‘জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবারবার সকাল ১০টা সময় মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির উদ্যোগে জাতিয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার এর নেতৃত্বে একটি র্যলী বের করা হয় র্যলীটি মুজিবনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পিআইএ অফিসার দিলিপ কুমার সেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য কাজী কমর উদ্দীন,আনারুল ইসলাম, সহ মুজিবনগর উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনায় প্রতিপাদ্য বিষয়-`জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ` এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়। গাংনী অফিস জানিয়েছে, জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মেহেরপুর গাংনীতে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। গতকাল শনিবার সকাল ১০ টায় একটি র‌্যালী গাংনীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারি কমিশনার দোলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিতি ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালক, ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জাতীয় পাটির জেপির জেলা সভাপতি আব্দুুল হালিম ও গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ কুমার সেন, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজামান, সংসদ সদস্য মকবুল হোসেনের একান্ত সহকারী সাইফুজামান শিপু ও যুবলীগের নেতা জুবায়ের হোসেন উজ্জল। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন, উপসহকারি প্রকৌশলী জাকির হোসেন। অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্যোগ মোকাবেলায় স্থানীয় গরিব অসহায়দের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ