ব্রেক ফেল: বৈদ্যুতিক খাম্বা ভেঙ্গে ছাগল ফার্মের প্রাচীরে ট্রাক
- আপলোড তারিখঃ
১০-০৩-২০১৮
ইং
আফজালুল হক: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে ট্রাকের ব্রেক ফেল হয়ে বৈদ্যুতিক খাম্বা ভেঙ্গে সোজা ছাগল ফার্মের প্রাচিরের সাথে ধাক্কা দিয়ে ট্রাকের এক্সেল ভেঙ্গে গেছে। বড় কোন অঘটন না ঘটলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে রক্ষা পেয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সকালে একটি চাল ভর্তি ট্রাক (যশোর-ড-১১-১১৪৮) আমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার অভিমুখে আসছিল। পথিমধ্যে ছাগল ফার্মের নিকট পৌছালে ট্রাকের ব্রেক ফেল হলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এতে ছাগল রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুটি গুড়িরে ছাগল ফার্মের পাচিরে ধাক্কা লেগে ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পাশের থাকা অটোসহ কয়েকজন পথচারী প্রাণে রক্ষা পাই। এসময় ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ট্রাকটি হেফাজতে নেয়।
কমেন্ট বক্স