চুয়াডাঙ্গায় পৃথক স্থানে নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
১০-০৩-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথকস্থানে নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম করেছে। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মাঝেরপাড়ায় শাহিদা খাতুনকে (৪৫) পিটিয়েছে তার স্বামী ফজলুর রহমান ও ঘরজামাই শামিম। গতকাল শুক্রবার দুপুর ৩ টার দিকে এঘটনা ঘটে। শাহিদা খাতুনের ঘরজামাই ও তার স্বামী প্রতিদিন নেশা করে। গত বৃহস্পতিবারে শামিমকে সকালে পুলিশ আটক করলে রাতে ছেড়ে দেয়। শামিম বাড়ি এসে শাশুড়িকে বলে তুমি আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছো। এরই জের ধরে স্বামী ও জামাই মিলে শাহিদা খাতুন ও তার মেয়েকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্দারদোহা গ্রামের পূর্বপাড়ায় মমতাজ (৩৮) নামের এক নারীকে পিটিয়েছে তারই সতিন ও স্বামী জিল্লুর রহমান। গতকাল শুক্রবার বিকালে এঘটনা ঘটে। জানা গেছে, গতকাল বিকালে স্বামী জিল্লুর রহমান তার ছোট স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়। এসময় বড় স্ত্রী মমতাজের দুই মেয়েও তাদের সাথে যাবার বায়না করে। এতে জিল্লুর রহমান তাদেরকে করে। এরই জেরধরে মমতাজের সাথে কথা কাটাকাটি হয় স্বামীর। এক পর্যায়ে স্বামী জিল্লুর রহমান ও তার সতিন মমতাজ ও তার বড় মেয়েকে বাশদিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
কমেন্ট বক্স