বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিলসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০১৮ ইং
জীবননগরে ফেনসিডিলসহ একজন আটক
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে ২৭ বোতল ফেনসিডিলসহ একজন আটক হয়েছে। জীবননগর থানা সূত্র জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৯টার সময় এসআই সিরাজুল আলম, এএসআই সুলতান ও এএসআই সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আশতলাপাড়ার হারুন অর রশিদের ছেলে শরিফুল ইসলামকে (৩৫) আটক করে। এ সময় তার কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ