বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সঠিক পরিকল্পনা অনুযায়ী ছোট পরিবারই হতে পারে সুখী পরিবার

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০১৮ ইং
সঠিক পরিকল্পনা অনুযায়ী ছোট পরিবারই হতে পারে সুখী পরিবার
চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার সমাপনীতে জেলা প্রশাসক নিজস্ব প্রতিবেদক: ‘পরিকল্পিত পরিবার গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে দু’দিনব্যাপি পরিবার পরিকল্পনা মেলা শেষ হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ আয়োজনের সমাপণী করা হয়। সমাপণী অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘দেশের জনসংখ্যা রোধ করতে হলে আমাদের যার যার অবস্থান থেকে তার মোকাবেলা করতে হবে। এজন্য জনগনকে সচেতন করতে হবে আর এ বিষয়ে বোঝাতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে প্রতিটি পরিবারের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে। মায়েদেরকে আরো বেশী সচেতন থাকতে হবে তাদের সন্তানদের প্রতি। যারা অসচেতন তাদেরকে শিক্ষা ও স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। মনে রাখবেন সঠিক পরিকল্পনানুযায়ী একটি ছোট পরিবারই সুখী পরিবার হতে পারে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীব, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, সহকারী কমিশনার সিব্বির আহমেদ, সহকারী কমিশনার টুকটুক তালুকদার, সহকারী কমিশনার ¯িœগ্ধা দাস, সহকারী কমিশনার ইফফাত আরা জামান উর্মী। মেলায় মোট ২০টি স্টল থেকে একযোগে দু’দিন ধরে নানা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। পরিবার পরিকল্পনা মেলা কার্যক্রমের অংশ হিসেবে প্রথমদিন নব দম্পত্তি, এক ও দুই সন্তান বিশিষ্ট দম্পত্তিদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী, মাধ্যমিক স্কুল/মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সন্ধ্যায় মেলা মঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় দেশে প্রথমবারের মত আয়োজিত পরিবার পরিকল্পনা মেলা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ