ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা ভ্রাম্যমাণ আদালতের
- আপলোড তারিখঃ
০৮-০৩-২০১৮
ইং
অনুমোদন না থাকায় গাংনী বামন্দীর নিউ সনো
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার বানিজ্যিক রাজধানী বামন্দীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নিউ সনো ডায়াগনষ্টিক ও ফিজিওথেরাপি সেন্টার সিলগালা করে দিয়েছে। অনুমোদন না নিয়ে অবৈধভাবেই ডায়াগনষ্টিক সেন্টারটি চলছিল বলে জানান ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট রকিবুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজিব উদ্দীন স্বাধিন উপস্থিত ছিলেন। তবে ডায়াগনষ্টিক সেন্টারের কামাল হোসেন পালিয়ে যান অনেকে মন্তব্য করেছেন।পরে বামন্দী বাজারের গোলাম বেকারীতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশের কারণে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কমেন্ট বক্স