বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে শক্তিশালী বোমা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০১৮ ইং
গাংনীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে শক্তিশালী বোমা উদ্ধার
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর সাহারবাটি ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৬টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক এর নিজ বাড়ির দরজা থেকে বোমাটি উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক সাহারবাটি গ্রামের ওমর আলী মাস্টারের ছেলে। ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জানান, তাকে হত্যার হুমকিতে এবং এলাকায় আতংক সৃষ্টি করতে বোমা রেখে গেছে দুর্বৃত্তরা। বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের খুজে বের করা হবে বলে জানান গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ