চুয়াডাঙ্গায় ট্রাক্টর ও পাখিভ্যানের সংঘর্ষে
নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসকের বাসভবনের সামনে ট্রাক্টর ও পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষে পাখিভ্যান চালকসহ দুই জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাখিভ্যান চালকের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার্ড করেন। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার মৃত. ভিতু মন্ডলের ছেলে পাখিভ্যান চালক আলী হোসেন (৫০), যাত্রী সিএন্ডবি পাড়ার তৈয়ব আলীর মেয়ে হাসনা খাতুন (১৩)। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল বিকালে পাখিভ্যানযোগে হাসনা খাতুন ও তার মা নিজ বাড়ি চুয়াডাঙ্গার সিএন্ডবি পাড়ায় যাচ্ছিল। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বাসভবনের সামনে পৌছালে একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাখিভ্যান চালক আলী হোসেন ও যাত্রী হাসনা খাতুন গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চালক আলী হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্র্যাক্টর ও চালক মিন্টুকে আটক করে থানাই নেয়। ট্রক্টরটির মালিক বাদশা ইটভাটার মালিক টিটুর বলে জানায় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোহ করেরি কেউ। চালক ও ট্র্যাক্টরটি থানা হেফাজতে ছিল।