বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার শ্রীকোলে সিএনজির ধাক্কায় শিশু আহত

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০১৮ ইং
চুয়াডাঙ্গার শ্রীকোলে সিএনজির ধাক্কায় শিশু আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের শ্রীকোল গ্রামে সিএনজির ধাক্কায় নাঈম (১০) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল সোমবার সকাল ১০ দিকে এঘটনা ঘটে। আহত নাঈম চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের শ্রীকোল গ্রামের বাজারপাড়ার আব্বাসের ছেলে। জানা গেছে, গতকাল সকালে নাঈম বাড়ির সামনে খেলা খেলছিল। খেলার সময় আব্বাস রাস্তায় চলে গেলে একটি সিএনজি তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে দূরে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, নাঈমের অবস্থা এখন উন্নতির দিকে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ