বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর থেকে ৪০ বোতল মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০১৮ ইং
দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর থেকে ৪০ বোতল মদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে অঅভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গত রবিবার রাত আনুমানিক ৮টার দিকে এ মদ আটক করা হয়। জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ