বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আদালতে সোপর্দ : অভিভাবকদের জিম্মায় জামিন

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০১৮ ইং
আদালতে সোপর্দ : অভিভাবকদের জিম্মায় জামিন
চুয়াডাঙ্গা আলুকদিয়ায় শিশুকন্যাকে যৌন হয়রানির ঘটনায় মামলা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর মস্টারপাড়ায় নয় বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে আটক দুই শিশু আশিক (১০) ও শিহাব (১০) অভিভাবকদের সাথে বাড়িতে ফিরেছে। গতকাল রবিবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় গতকাল সোমবার সকালে সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, শিশু নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আলুকদিয়ার মনিরামপুর মাস্টারপাড়ার দুলাল মিয়ার ছেলে ৩য় শ্রেণীর ছাত্র আবির হাসান আশিক ও আশাদুল হকের ছেলে শিহাবকে আটক করা হয়। এ ব্যাপারে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারা এবং পেনাল কোড ৩২৩, ৫০৬ ধারায় একটি মামলা রুজু করা হয়। আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, দুপুরের দিকে তাদেরকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ শিশু আদালতের বিচারক তাদের মামলা বিবেচনা করে বয়সের সাথে অপরাধের সামঞ্জস্যপূর্ণ মিল না থাকায় জামিন মঞ্জুর করে অভিভাবকদের জিম্মায় মুক্তি দেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ