দর্শনায় ইয়াবা ও গাঁজাসহ দু’জন আটক
- আপলোড তারিখঃ
০৬-০৩-২০১৮
ইং
দর্শনা অফিস: দর্শনা পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। পুলিশ জানায়, গতকাল সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোনিত কুমার গায়েনের নেতৃত্বে এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে গোপালখালী ব্রিজের নিকট এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় দামুড়হুদার প্রতাপপুর গ্রামের দীন মোহাম্মদের ছেলে সুন্নত আলিকে (২৫) আটক করে। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া বিকাল সাড়ে ৫টার দিকে শোনিত কুমার গায়েনের নেতৃত্বে এএসআই মনির দর্শনা রেলবাজার থেকে পাঠান পাড়ার আ. আজিজের ছেলে নিজাম উদ্দিনকে (৪৩) আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের গতকালই দামুড়হুদা থানায় সোপার্দ করেছে বলে জানায় পুলিশ।
কমেন্ট বক্স