মেহেরপুরের ২২ জনকে সম্মাননা পদক
- আপলোড তারিখঃ
০৬-০৩-২০১৮
ইং
স্ব স্ব পেশা ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়
বারাদি অফিস: মেহেরপুরে ২২ জন ব্যক্তি স্ব স্ব পেশা ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা হিসেবে একুশে পদক পেয়েছেন। গতকাল সোমবার মানব উন্নয়ন কেন্দ্র মউকের আয়োজনে স্ব স্ব পেশায় অবদান রাখায় ২২ জনকে একুশে পদক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সর্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. একেএম শফিকুল আলম, আমঝুপি ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দীন চুন্নু ও বিশিষ্ট ছড়াকার আহাদ আলী মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজামান সেলিম।
অনুষ্ঠানে স্ব স্ব পেশায় অবদান রাখার জন্য একুশে পদক গ্রহণ করেন, সাংবাদিকতায় অবদান রাখায় মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, চিকিৎসা ক্ষেত্রে অবদানে ডা. আবুল বাশার, শিক্ষা ক্ষেত্রে গাংনীর ফুলকুড়ি শিশুশিক্ষালায়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, নারী নেতৃত্বে নুর জাহান বেগম, জনপ্রতিনিধি হিসেবে আখেরুজামান ও বোরহান উদ্দীন চুন্নুসহ বিভিন্ন পেশায় অবদান রাখার জন্য জেলার ২২ জনকে সম্মানা পদক প্রদান করা হয়।
কমেন্ট বক্স