বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিদ্যালয়ের অফিস কক্ষে মাদক সেবনের দায়ে শিক্ষক ও দপ্তরি আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০১৮ ইং
বিদ্যালয়ের অফিস কক্ষে মাদক সেবনের দায়ে শিক্ষক ও দপ্তরি আটক
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার এরশাদপুর একাডেমীর অফিস কক্ষে মাদক সেবনের সময় থানা পুলিশ স্কুলের এক শিক্ষক ও দপ্তরিকে আটক করেছে। জানা গেছে, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামে এরশাদপুর একাডেমীর অফিস কক্ষে বসে গতকাল সন্ধ্যায় স্কুলের শিক্ষক আনন্দধাম এলাকার শের আলীর ছেলে মহাবুল হক ও দপ্তরী এরশাদপুর গ্রামের আত্তাপ আলীর ছেলে মতিয়ার মাদক সেবন করছিলো। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এএসআই খালিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শিক্ষক মহাবুল হক ও দপ্তরি মতিয়ারকে আটক করে। তাদেরকে আজ আদালতে সোর্পদ করা হবে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ