বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেশার টাকা না পেয়ে নিজের গায়ে ধারালো অস্ত্রের কোপ

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০১৮ ইং
নেশার টাকা না পেয়ে নিজের গায়ে ধারালো অস্ত্রের কোপ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জাফরপুরে নেশার টাকা জোগাড় করতে না পেরে নিজের গায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত কবির। গতকাল রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত কবির চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর গ্রামের স্টেডিয়াম পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে। জানা গেছে, কবির দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। মাঝে মধ্যেই নেশার টাকা যোগাড় করতে না পেরে কোন না কোন অঘটন ঘটাতো। গতকালও নেশার টাকা জোগাড় করতে না পেরে উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের গায়ে নিজেই কুপিয়ে জখম করে। এতে তার ডান হাত ও বাম পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক বলেন, কবিরের অবস্থা এখন আশঙ্কামুক্ত।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ