মেহেরপুর জেলা বিএনপির লিফলেট বিতরণ কর্মসুচি সমাপ্ত
- আপলোড তারিখঃ
০৫-০৩-২০১৮
ইং
মেহেরপুর অফিস: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও বর্তমান রাজনীতির প্রেক্ষাপট বর্ণনা করে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত লিফলেট বিতরণ কর্মসুচি শেষ হয়েছে। গতকাল রবিবার দুপুরে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন লিফলেট বিতরনের মধ্য দিয়ে ওই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন। গত ১লা মার্চ থেকে মেহেরপুর পৌরসভা, মেহেরপুর সদর উপজেলা, মুজিবনগর উপজেলা এবং গাংনী উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে এবং জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে ৪ দিন ব্যাপি লিফলেট বিতরণ কার্যক্রমে বিএনপি’র নেতা-কর্মিরা অংশ গ্রহন করে।
কমেন্ট বক্স