দোকান ভাংচুর : পুলিশে লিখিত অভিযোগ
- আপলোড তারিখঃ
০৪-০৩-২০১৮
ইং
দর্শনায় পল্লী চিকিৎসকের ওপর হামলা ও
দর্শনা অফিস: দর্শনায় পূর্বশত্রুতার জেরে পল্লী চিকিৎসক জাহিদুলের উপর হামলা ও ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর করেছে আবু তালেব নামের এক মুদি ব্যবসায়ী। শনিবার সকালের দিকে হামলা চালিয়ে পল্লী চিকৎসককে পিটিয়ে আহত ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন পল্লী চিকিৎসক।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা হল্ট স্টেশন পাড়ার সরদার মার্কেটের অনি-মনি মেডিকেল হল নামক চিকিৎসালয় খুলছিলেন প্রতিষ্ঠানের মালিক দক্ষিণ চাঁদপুর গ্রামের গুলশান পাড়ার মৃত মুনসাদ আলীর ছেলে পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম। এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ভাবে তার উপর হামলা চালায় একই মার্কেটের পাশের মুদি ব্যাবসায়ী হল্ট স্টেশন গ্যাং কোয়াটার পাড়ার মৃত লাল মিয়া শাহ’র ছেলে আবু তালেব শাহ। এসময় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও জাহিদুলকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় জাহিদুল দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযুক্ত আবু তালেবের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
কমেন্ট বক্স