বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পীরপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০১৮ ইং
চুয়াডাঙ্গার পীরপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের মোটরসাইকেলের ধাক্কায় রত্না (৭) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত রত্না খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের মাঝেরপাড়ার রায়হানের শিশুকন্যা। জানা গেছে, গতকাল রত্না খাতুন নিজ বাড়ির সামনে খেলা খেলছিল। খেলার সময় রত্না  রাস্তায় চলে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রত্না ছিটকে দূরে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় রত্নাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, রত্নার অবস্থা এখন উন্নতির দিকে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ